পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ | সহজে আবেদন করার সম্পূর্ণ গাইড | Bangladesh Police Job Circular 2026
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। দেশের ৬৪ জেলা থেকে পুরুষ ও নারী প্রার্থীদের এ পদের জন্য আহ্বান জানানো হয়েছে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা, যা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট কতজন কনস্টেবল নেওয়া হবে তা উল্লেখ না থাকলেও, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন—পুলিশের সব স্তরেই জনবলের ঘাটতি রয়েছে। ২৩ ফেব্রুয়ারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকের পর তিনি জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১টি কনস্টেবলের শূন্য পদ পূরণের নির্দেশ দেন। এছাড়া ২৬ ফেব্রুয়ারি ১৮০টি সার্জেন্ট পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
এবার জেনে নেওয়া যাক—আবেদন ও বাছাই প্রক্রিয়া।
প্রথম ধাপে প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটে লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর যোগ্য প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। ৪৮ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে ৪৫ টাকা সার্ভিস চার্জ জমা দিতে হবে।
দ্বিতীয় ধাপে, প্রার্থীদের তাদের ইউজার আইডি ব্যবহার করে ১৬২২২ নম্বরে দুটি এসএমএস পাঠাতে হবে। প্রথমে লিখতে হবে—TRC স্পেস ইউজার আইডি। এরপর রিপ্লাই এসএমএসে পাওয়া পিন নম্বর ব্যবহার করে পাঠাতে হবে—TRC স্পেস YES স্পেস পিন নম্বর।
বাছাই প্রক্রিয়ার প্রথম ধাপ হলো প্রিলিমিনারি স্ক্রিনিং। অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে নির্ধারিত নিয়োগবিধি অনুযায়ী প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে।
দ্বিতীয় ধাপে থাকবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এতে দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং অন্তর্ভুক্ত থাকবে।
তৃতীয় ধাপে উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার আবেদন ফি ৫৬ টাকা।
চতুর্থ ধাপে থাকবে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা।
পঞ্চম ধাপে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।
সবশেষে, প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে শারীরিক যোগ্যতা ও অন্যান্য তথ্য যাচাই শেষে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।
আবেদন করা যাবে ৫ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে ৩১ মার্চ ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
যারা বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
0 Comments